ব্রেকিং নিউজ :
ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৫
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নুরুল ইসলাম হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর এলিফ্যান্ট রোডের ডোম-ইনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান  জানান, গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ডেসপাস শাখায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. রবিউল আলম অভিযোগত্রটি দাখিল করেন। পরে আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার জিআর শাখায় দাখিল করা হয়। তিনি জানান, অভিযোগপত্রে নিহত নুরুলের স্ত্রী নুরানী আক্তার সুমিকেও আসামির তালিকায় রাখা হয়েছে।গত ১৭ এপ্রিল ভোররাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তার করা হয়।মামলার নথি থেকে জানা যায়, গত ১৩ এপ্রিল নিউমার্কেট থানা এলাকার এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নুরুল ইসলামকে তাঁর নিজ শয়নকক্ষের মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায়।এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল নিহত ব্যক্তির স্ত্রী নুরানী আক্তার সুমি ও স্ত্রীর বন্ধু শাহাবুদ্দীন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat