নিজস্ব প্রতিনিধি:-রাজধানীতে ১৬ কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে ওই ব্যক্তিকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের সহকারী পরিচালক মো. শহীদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটক ব্যক্তির কাছে ১৬ কেজি ২৪০ গ্রাম সোনা ছিল। এসব সোনার দাম আট কোটি টাকা। তিনি আরো জানান, আটক ব্যক্তির নাম রবিউল।এ ব্যাপারে আজ রাতেই এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন শহীদুজ্জামান Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117