ব্রেকিং নিউজ :
বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৪
  • ৯৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-উত্তরবঙ্গ, মধ্যাঞ্চল এবং সিলেট অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার মানুষদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।এ ছাড়া দুর্যোগ কবলিত এলাকায় নিজ নিজ সাংগঠনিক কমিটির উদ্যোগে বানভাসী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া ও ত্রাণ তৎপরতা জোরদার করারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat