ব্রেকিং নিউজ :
বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৪
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত একজন কর্মকর্তা গুলিতে নিহত
নিজস্ব প্রকিনিধি: -যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত একজন কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দুপুবে নিজ বাসার বেসমেন্ট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা এসময় বাসায় ছিলেন। হেমায়েত হোসেন সরকার (৩২) নামে ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী ও চার বছরের একপুত্রসহ নিউইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি এই বাড়িটি কিনেছিলেন। ২০০৫ সালে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এনওয়াইপিডির অফিসার তিনি পদে যোগদান করেন। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পুলিশ অফিসার হেমায়েত হোসেন মাথায় নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।হেমায়েত হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। রুকলিনের হাউজিং-২ শাখায় তিনি কর্মরত ছিলেন।হেমায়েত হোসেনের মৃত্যুর পর পুলিশ তার বাসাটি ঘিরে রেখেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে কুইন্স হাসপাতালে নিয়ে যায়।পুলিশ অফিসার হেমায়েত সরকারের মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় সোমবার মাগরিবের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে তার নামাজের জানাযা হওয়ার কথা রয়েছে। পরদিন তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডের বাংলাদেশ সোসাইটির নিজস্ব কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।পুলিশ অফিসার হেমায়েত সরকার বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচিন কমিশনার ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতানের ভাগ্নি জামাই এবং বাংলাদেশ সোসাইটির সাবেক কার্যকরি সদস্য খোরশেদ আলমের শ্যালক। বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং কার্যকরি সদস্য আজাদ বাকিরসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ হেমায়েত সরকারের বাসভবনে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat