ব্রেকিং নিউজ :
বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৪
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের স্মরণে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:  – মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৩তম শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাদ আছর তার গুলশানের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষী এবং মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকগণ উপস্থিত ছিলেন।মিলাদে আইভি রহমান, জিল্লুর রহমান ও ২১ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে প্রধানমন্ত্রী আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন এমপিসহ মরহুমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন।আইভি রহমান ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat