নিজস্ব প্রতিনিধি:-ডিম চাই, ডিম চাই’’ ‘‘এবারের সংগ্রাম, ডিম পাওয়ার সংগ্রাম’’ স্লোগানে মুখরিত হচ্ছে রাজধানীর খামারবাড়ি এলাকা। মাত্র তিন টাকা পিস ডিম পেতে সেখানে ভিড় জমিয়েছেন লাখো মানুষ। অভিযোগ, ডিমের চেয়েও কয়েক হাজার বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। অনেকে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বললেন, সরকার ডিমও দিতে ব্যর্থ হয়েছে!
উত্তরা থেকে খামারবাড়িতে ডিম কিনতে আসা জাহিদুল বললেন, আমাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসে ডিম দেয়া হচ্ছেনা। সকাল পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও আমি এখনো ডিম পাইনি।সেখানে তামাশা করেও অনেকে স্লোগান দিচ্ছেন। বেশ জোরেসোরে শোনা গেছে, ‘এবারের সংগ্রাম ডিম পাওয়ার সংগ্রাম।’ অনেকে আবার ব্যস্ত সড়কে এই কর্মসূচির তীব্র সমালোচনাও করেছেন।আজ শুক্রবার বিশ্ব ডিম দিবস। বিশ্বের ৪০টিরও অধিক দেশের সাথে বাংলাদেশেও একযোগে উদযাপিত হবে বিশ্ব ডিম দিবস। এ দিন প্রতিটি ডিম মাত্র ৩ টাকায় বিক্রি হচ্ছে।এ উপলক্ষে খামার বাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতিটি ডিম মাত্র তিন টাকায় বিক্রি হচ্ছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এ ডিম বিক্রয় করা হচ্ছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117