নিজস্ব প্রতিনিধি:-চট্টগ্রামে কয়েলের আগুনে দগ্ধ শফিকুল ইসলামের (২৫) মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।নিহত শফিকুল মুরাদনগর থানার লাজুর গ্রামের মাস্টারপাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি নগরীর গরিবুল্লাহ শাহ (র.) মাজার, ডেবার পাড় এলাকায় টিনের ছাউনির ঘরে থাকতেন।
নিহত শফিকুলের ছোট ভাই মো. সোহেল জানান, রোববার রাতে মশার কয়েল জ্বালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন ভাই। ঘুমন্ত অবস্থায় সোমবার ভোররাতে অগ্নিদগ্ধ হন তিনি। পরে সকালে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শফিকুলকে সকালে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।তার পেটসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছিল বলে জানান এএসআই। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117