ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক:-  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ট্রাম্প টাওয়ারে আগুনের ঘটনায় একজন নিহত ও চারজন দমকলকর্মী আহত হয়েছে।
অগ্নিনির্বাপক দলের এক কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি ওই ভবনের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন। ট্রাম্প টাওয়ার এর মালিক হলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ভবনে তার বাসা ও অফিস রয়েছে। যদিও ট্রাম্প এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। ভবনটির ৫০তম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ওই তলাতে অ্যাপার্টমেন্ট ও অফিস রয়েছে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। ভবনটিতে প্রথম কালো ধোঁয়া দেখা যায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। আগুন লাগার আনুমানিক ৪৫ মিনিটের মধ্যে এক টুইটে ট্রাম্প জানান, আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। এ ভবনটি সঠিকভাবে নির্মিত। এছাড়া ভালোভাবে দায়িত্ব পালনের জন্য তিনি অগ্নিনির্বাপককারী দলকে ধন্যবাদ জানান। নিউইয়র্ক সিটি ফায়ার বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, ভবনটিতে যথেষ্ট পরিমাণে ধোঁয়ার কারণে কাজ করা জটিল হয়ে পড়ে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat