ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৭
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: লেবানন মুফতি
আন্তর্জাতিক ডেস্ক:- ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম বলে ঘোষণা দিয়েছেন লেবাননের প্রভাবশালী মুফতি শেখ রাশিদ কাব্বানি। তিনি বলেছেন, ‘কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোস করা।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর পার্স টুডের। পশ্চিম জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তখন তাদের ওপর গুলিবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫৫ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি, বোমা ও টিয়ারশেলে দুই সহস্রাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। গাজায় গণহত্যাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য এ ঘটনার নিন্দা জানিয়েছে। মুফতি রাশিদ কাব্বানি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম ভূখণ্ড। মুসলমানদের এই ভূখণ্ডকে ইহুদিবাদীরা ১৯৪৮ সালে দখলে নিয়েছে। ফিলিস্তিনকে মুক্ত করা ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের সব মুসলমানের জন্য ফরজ। এক বিঘত ভূমির বিষয়েও আপোস করা যাবে না। এজন্য ফিলিস্তিন ও পবিত্র স্থানগুলো মুক্ত করার জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। এদিকে, লেবাননের সিডন অঞ্চলের জুমার নামাজের ইমাম শেইখ আফিফ নাবলুসি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আমেরিকা যত চেষ্টাই চালাক না কেন ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে মুছে ফেলতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat