ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৬
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফের বিয়ে করতে যাচ্ছেন শামি, অভিযোগ স্ত্রীর
ভারতের তারকা পেসার মহম্মদ শামি নাকি আবার বিয়ে করতে চলেছেন। আর কেউ নন, তার স্ত্রী হাসিন জাহান এমনই অভিযোগ করেছেন। হাসিনের নতুন অভিযোগ, ঈদের পাঁচদিন পরই নাকি শামি আবার বিয়ে করবেন।
এতোদিন শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন। সোমবার আলিপুর আদালতে শামি-হাসিন মামলার শুনানি ছিল। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। মাঝের এই কয়েকমাসে শামি ও হাসিনের মধ্যে কোন বাক্য বিনিময়ই হয়নি। দু জনের সম্পর্কের বরফও গলেনি।
হাসিনের বক্তব্য, শামির সঙ্গে এর মধ্যে তার কোনও কথাবার্তাই হয়নি। হাসিন অভিযোগ করেছেন, টাকা নিয়ে যাতে তিনি ডিভোর্স দেন, তার চেষ্টাও করেছেন শামি। হাসিন জানিয়েছেন, ডিভোর্স তিনি কিছুতেই দেবেন না। কারণ ডিভোর্স দেয়ার জন্য তো তিনি বিয়ে করেননি।
হাসিনের অভিযোগ, ঈদের পাঁচদিন পর ভাইয়ের শ্যালিকাকে নাকি বিয়ে করবেন শামি। ঘটনাপ্রবাহ এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat