ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৭
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা নামকস্থানে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের চেষ্টায় দুই ঘণ্টা পরে যানজট স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নুর-এ-আলম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা চাল ভর্তি একটি ট্রাক কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন পাঁচজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উত্তরবঙ্গগামী ট্রাকের চালককে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat