ব্রেকিং নিউজ :
যিশু প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ-শুভশ্রী বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৪
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনে ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-   রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রেল সেতুর ওপর ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে আশুগঞ্জ রেল স্টেশনের কিছুটা দূরে ভৈরব ব্রিজের প্রথম স্পেনের কাছে এই ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, মেঘনা নদীর ওপর নির্মিত ভৈরব রেল ব্রিজের আশুগঞ্জ অংশের প্রথম স্পেনের কাছে অজ্ঞাত যুবকটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের সামনে সেলফি তুলতে যায়। এসময় অসাবধানতাবশত যুবকটি ট্রেনের ধাক্কায় পড়ে স্পেনের সাথে ঝুলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটির মরদেহ উদ্ধার করে। তবে নিহতেরে নাম পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat