ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৭-০২
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিরপুরে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিনিধি:-  রাজধানীর মিরপুরে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মাসুদ রানা।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মিরপুর সনি সিনেমা হলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হাসান মনজিল মোরশেদ জানান, মাসুদ রানা বিইউবিটির বিবিএ ডিপার্টমেন্টের ৩০ তম ব্যাচের শিক্ষার্থী ছিল। সকালে ক্যাম্পাসে আসার সময় দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা দ্রুত উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করছে পুলিশ। নিহত মাসুদ রানার বাড়ি দক্ষিণ বিসিল এলাকায়। এ ঘটনার পর শিক্ষার্থীরা উত্তেজিত হওয়ায় আজকের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত করা হয়েছে বলেও জানান ডেপুটি রেজিস্ট্রার। এদিকে সহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সড়কে নেমে পড়ে। পরে তারা বিভিন্ন পরিবহনের ৭/৮ টা মিনিবাস ভাঙচুর করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও বাসচালকের শাস্তি দাবি করেন। শাহ আলী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর দিশারী পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat