ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • প্রকাশিত : ২০১৮-০৭-১০
  • ৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাইগ্রেনের রোগীরা যা খাবেন, খাবেন না
মাথার কোনো এক পাশে প্রচণ্ড ব্যথা, বমি বা বমি ভাব, চোখে ঝাপসা দেখা ইত্যাদি মাইগ্রেনের লক্ষণ হয়ে থাকে। এ ব্যথা যন্ত্রণাদায়ক। প্রায়ই রোগীকে শয্যাশায়ী করে তোলে। মাইগ্রেনের ব্যথায় কিছু খাবার-দাবার ব্যথাকে আরও বাড়িয়ে দেয়। অপর্যাপ্ত পানি পানের কারণে সৃষ্ট ডিহাইড্রেশন বা পানিস্বল্পতা এবং দীর্ঘসময় না খেয়ে থাকার কারণে রক্তে শর্করা কমে যাওয়া মাইগ্রেনের ব্যথাকে আমন্ত্রণ জানায়। এছাড়া এক ধরনের মিনারেল যেমন নিযাসিন, ভিটামিন বি কমপ্লেক্স ও রক্তস্বল্পতার কারণেও মাথাব্যথা বাড়ে। ব্যথার তীব্রতা কমাতে ট্রিপটোফেন জাতীয় খাবার সুফল বয়ে আনে। লাল চাল, খেজুর, কিশমিশ, দুধ, দই, ডিম, শিম, বাদাম, ডুমুর, সবুজ ও কমলা রঙের সবজি, কলা- এ খাদ্যগুলো মাইগ্রেনের রোগীরা নিয়মিত খেলে সুফল পাবে। ভেষজ চা বিশেষ করে আদা চা ও পুদিনা চা মাথাব্যথা কমাতে সাহায্য করে। কিছু খাবার মাইগ্রেনের রোগীরা খাবেন না। যেমন- চকলেট, পাউরুটি, কেক, পেস্ট্রি, রং দেয়া খাবার, সংরক্ষিত খাবার, আচার বা সস ও ময়দা-চিনির খাবার। মনোসোডিয়াম গ্লুটাসেট বা টেস্টিং সল্ট ব্যথা বাড়ায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat