ব্রেকিং নিউজ :
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৮
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামরিক সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান-ইরান
আন্তর্জতিক ডেস্ক:-পাকিস্তান ও ইরান উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো গভীর করার ইচ্ছা পোষণ করেছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির পাকিস্তান সফরে এই প্রতিশ্রুতির বিষয়ে সম্মত হয় দুই দেশ। খবর দ্য ডনের।
ডন জানায়, ইরানের সেনাপ্রধান তিন দিনের পাকিস্তান সফরে রয়েছেন। উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক বিরল থাকার কারণে এই সফর বেশ গুরুত্ব বহন করছে। সন্দেহ আর অবিশ্বাস উভয় দেশকে দূরে রেখেছে এতদিন।
তিন দিনের সফরে ইরানি সেনাপ্রধান পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হোসাইন হারুনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার সঙ্গে মিলিত হন।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জেনারেল বাজওয়া বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যকার সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। এই সহযোগিতা অত্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, সোমবার রাতে মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাতে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র নির্মাণ করে আমরা সেসব অস্ত্রকে ‘যৌথ ইসলামি পণ্য’ হিসেবে অভিহিত করতে চাই।
সাক্ষাতে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতসহ সব ক্ষেত্রে ইসলামাবাদ ও তেহরানের মধ্য সহযোগিতা শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মামনুন হোসেইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat