ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৮
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ একটি সুখী রাষ্ট্র’
নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি এবং পর্যটন সম্পর্কে জাপানি নাগরিকদের অবহিত করা ও তাঁদের বাংলাদেশে ভ্রমণে আগ্রহী করার অভিপ্রায়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস, টোকিওর বঙ্গবন্ধু মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। ব্রান্ডিং বাংলাদেশ লক্ষ্য নিয়ে “বাংলাদেশ কালচার এন্ড ট্যুরিজম সেমিনার” নামক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, টোকিও। সহযোগিতা করে ওয়ার্ল্ড হেরিটেজ একাডেমি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রায় একশ জাপানি নাগরিক উপস্থিত ছিলেন। বাংলাদেশকে জাপানিদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ওয়ার্ল্ড হেরিটেজ একাডেমির কর্পোরেট এডভাইজার তাদাশি সুগায়া অনুষ্ঠানটি পরিচালনা করেন। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত উপস্থিত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত ও সবচেয়ে ভাল বন্ধু রাষ্ট্র। জাপান বর্তমানে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় সহযোগী এবং খুব দ্রুত তারা আমাদের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসাবে চিহ্নিত হবে- রাষ্ট্রদূত আশা করেন। রাবাব ফাতিমা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চিত্র, কৃষ্টি–কালচার, সাহিত্য–সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় আগত অতিথিদের কাছে তুলে ধরেন। তিনি আরো বলেন, জাপান এবং জাপানি মানুষ, বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে আছে এবং দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো গভীর হচ্ছে। রাষ্ট্রদূত জাপানি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ করার আহ্বান জানান। দূতাবাসের প্রথম সচিব জোবায়েদ হোসেন বাংলাদেশের সংস্কৃতি, দর্শনীয় স্থান, উৎসব, জীবন-জীবিকা, বিশ্ব ঐতিহ্য ঘোষিত স্থানসমূহ, ঐতিহ্যবাহী খাবার ইত্যাদি বিষয়ে উপস্থাপনা করেন। এছাড়া বাংলাদেশের উন্নয়ন ও বিনোদনমূলক বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। ওয়ার্ল্ড হেরিটেজ একাডেমির প্রেসিডেন্ট মাসাতু কিতামুরা এই অনুষ্ঠান আয়োজন করায় রাষ্ট্রদূত ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশকে একটি সুখী রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat