ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৯
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মেসিকে আর্জেন্টিনার প্রয়োজন’
স্পোর্ট ডেস্ক:-আর্জেন্টিনার ফুটবলার কার্লোস তেভেজ মনে করেন, আর্জেন্টিনার পরবর্তী সাফল্যের জন্য লিওনেল মেসিকে প্রয়োজন। এজন্য মেসিকে আর্জেন্টিনা দল থেকে অবসর না নেওয়ার কথা জানিয়েছেন তেভেজ। বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তেভেজ। তার দলও ভালো করতে পারেনি। শেষ ষোলো থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পরপরই মনে হচ্ছিল আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দেবেন মেসি। কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনাল হারের পর একবার অবসর নিয়ে নিয়েছিলেন মেসি। পরবর্তীতে অবসর ভেঙে ফেরেন জাতীয় দলে। এবার সেরকম কিছু হবে না বলে বিশ্বাস তেভেজের। ৩৪ বছর বয়সি বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড বলেন,‘আমি মনে করি লিওকে তার ব্যাপারে চিন্তা করা উচিত। তার ভাবা উচিত যদি কোন বিষয় তাকে সুখী না করতে পারে, কিছুতে তৃপ্তি না পায় তাহলে আর্জেন্টিনা দলের নেতৃত্বের কাজটা খুব কঠিন হয়ে যাবে এবং নিজেকে চ্যাম্পিয়ন দেখাও কঠিন।’ ‘খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টাইন হিসেবে আমি সব সময় তাকে বলি তাকে আমাদের প্রয়োজন। তাকে বলি ঠান্ডা মাথায় চিন্তা করতে। আমাদের তাকে প্রয়োজন কারণ ও আর্জেন্টিনার প্রাণ। যতদিন সে ফুটবল খেলবে ততদিন তার আর্জেন্টিনার সঙ্গে থাকা উচিত। আর্জেন্টিনার বড় একজন আইডল ও। তাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে।’ কোচ হোর্হে সাম্পাওলিকে ছাঁটাই করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েসন (এএফএ)। শোনা যাচ্ছে, পেরুর বস রিকার্ডো গারিসাকে আর্জেন্টিনা দলের দায়িত্ব দিতে পারে এএফএ। তবে তেভেজের পছন্দ ভিন্ন। তার মতে হোসে পেকারমান হতে পারেন আর্জেন্টিনা দলের পারফেক্ট চয়েজ। তার মতে,‘আমরা ২০০৬ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিলাম। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরেছিলাম আমরা। আমরা পেনাল্টিতে হেরে যাই। হেরেছি ওই হোসে পেকারমানের কাছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই মুহূর্তে পেকারমান হতে পারেন আর্জেন্টিনা দলের প্রথম পছন্দ। তার গুনাবলীও অসাধারণ।’
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat