ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৭-২১
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে ২ নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতি
নিজস্ব প্রতিনিধি:-নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি দোকানে ডাকাতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে  তাদের হত্যা করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার আব্দুস সামাদ মৃধার ছেলে রায়হান (৬০) ও একই এলাকার বদি মিয়ার ছেলে মোতালেব (৬৫)।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মণ্ডল এলাকাবাসীর বরাত দিয়ে জানান জানান, ডাকাতরা আমির হোসেন, আলমগীর হোসেন ও আয়নাল হকের দোকানের তালা ভেঙে ব্যাটারি, টাকা ও অন্যান্য মালপত্র লুট করে। বিষয়টি টের পেয়ে নৈশপ্রহরী রায়হান ও মোতালেব বাধা দিলে ডাকাতরা তাদের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat