ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৬
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলপৃষ্ঠে মিলল তরল পানির হ্রদের সন্ধান
আন্তর্জতিক ডেস্ক:-কয়েক বছর আগে মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) পাঠানো মহাকাশযান কিউরিসিটি মঙ্গলগ্রহে পানির উপস্থিতির সপক্ষে যুক্তি দিয়েছিল। মূলত মঙ্গলপৃষ্ঠে পাওয়া পাথরের নুড়ির নমুনা দেখে সেখানে পানিপ্রবাহের ধারণা করেছিল। এবার ইটালিয়ান স্পেস এজেন্সির গবেষকরাও নতুন এক গবেষণায় দেখতে পেয়েছেন মঙ্গলের তলদেশে তরল পানির হ্রদ রয়েছে।  গতকাল বুধবার সাইন্স জার্নালে প্রকাশিত ঐ গবেষণায় বলা হয়, মঙ্গলের দক্ষিণাঞ্চলীয় মেরুতে তরল পানির হ্রদের সন্ধান দিয়েছে রাডার।
মঙ্গলের উপপৃষ্ঠ এবং আয়েনোস্ফেয়ারে শব্দ তরঙ্গের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মার্স অ্যাডভান্সড রাডার। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিন বছর মারসিস মঙ্গলের দক্ষিণ মেরুর প্লুনাম অস্ট্রেল অঞ্চলে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত তথ্য করে। রাডারের তথ্য থেকে গবেষকরা অনুমান করছেন, মঙ্গলের তলদেশের এই তরল পানির হ্রদের দৈর্ঘ্য ১২.৫ মাইল। আর এই নদীটা অনেকটাই পৃথিবীর দক্ষিণ মেরু এবং গ্রিনল্যান্ডের তলদেশের হ্রদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গবেষণার ফলাফলে বলা হয়, রাডারে ধরাপড়া উজ্জ্বল প্রতিফলন মঙ্গলে তরল পানির জোরালো ভিত্তি। তবে পৃথিবীর পানির চেয়ে মঙ্গলের এই পানির পার্থক্যও রয়েছে। পৃথিবীতে যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় সেই তাপমাত্রাতেই সেখানে পানি তরল অবস্থায় রয়েছে। মঙ্গলের পানিতে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়ামের মতো খনিজ উপাদান।-সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat