ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৮-০২
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্ধ-বার্ষিক মুনাফা প্রকাশ করেছে সিটি ব্যাংক
নিজস্ব প্রতিনিধি:-সিটি ব্যাংক সম্প্রতি তাদের ২০১৮ সালের অর্ধ-বার্ষিক মুনাফা প্রকাশ করেছে। এ উপলক্ষে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েব কাস্টের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিনিয়োগকারী ও শেয়ার বিশ্লেষকদের অর্জিত মুনাফা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
বছরের প্রথম ছয় মাসে সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা, যা ২০১৭ সালের একই মেয়াদে ছিল ২ টাকা ১৮ পয়সা। একই সময়ে ব্যাংকটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১০ টাকা ৪৩ পয়সা।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৩৮.৯৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৯০.৭৪ কোটি টাকা।
অর্ধ-বার্ষিক মুনাফা প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আরকে হুসেইন ব্যাংকের কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান এ অর্জিত মুনাফার নানাদিক বিস্তারিতভাবে বর্ণনা করেন।
উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমান্নতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে এবং এ আয়োজন ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat