ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৭
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে : মোহাম্মদ নাসিম
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে ১৪ দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, দুনিয়ার কোনো শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকাতে পারবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এবারও কেউ নির্বাচন ঠেকাতে পারবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা অতীতের মত জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না।
 মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। নির্বাচন করার অধিকার সবার আছে। নির্বাচন সংবিধান অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ইসির প্রতি অনুরোধ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি নিন। সার্বিক সহযোগিতা করবে ১৪ দল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্রান্ত শুরু হয়ে গেছে। দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে ১৪ দল কাজ করছে এবং করবে। তিনি বলেন, এখন অনেকে অনেক কথা বলেন। কিন্তু যেদিন ইমডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলো তখন কোথায় ছিল তাদের মানবাধিকার, কোথায় ছিল তাদের তত্ত্ব। তিনি বলেন, বঙ্গবন্ধু হলেন হিমালয়ের মতো উঁচু। হিমালয়ের নিচে বসে কোন অন্ধ যদি হিমালয়ের উচ্চতা পরিমাপ করতে না পারে সেটা অন্ধের দোষ। তিনি বলেন, জাতির দুর্ভাগ্য জাতীয় শোক দিবসের দিন একটি দল ও তাদের নেত্রী ভূয়া জন্মদিনের নামে কেক কেটে উল্লাস করে। এটা কী গণতন্ত্র? গণতন্ত্র মানে কী হত্যা ষড়যন্ত্র করা? গণতন্ত্র মানে কি জাঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করা? গণতন্ত্র মানে কী হাওয়া ভবন তৈরি করা? তিনি বলেন, আমরা আর কোনো উদারতা দেখাবো না। উদারতা দেখিয়ে বঙ্গবন্ধুকে হারিয়েছি। সুতরাং সকল অপরাজনীতি, ষড়যন্ত্র ও অপশক্তিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এখন থেকে মাঠে-ময়দানে ১৪ দল সতর্ক থাকবে।
 জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করতে হয় আমাদের প্রয়োজনে। বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৫ আগস্টে জাতির পিতাসহ যারা নিহত হয়েছেন তারা অমর। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলা করা আমাদের রাজনৈতিক কর্তব্য। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ১৪ দলের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat