ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০১
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোশা বিড়ম্বনায় পরিনীতি চোপড়ার
বিনোদন ডেস্ক:- বলিউডে পরিনীতি চোপড়ার পথচলাটা অনেকটা কচ্ছপ গতির মতো। একের পর এক ছবির ব্যস্ততা যেমন নেই তেমন বড় পরিসরের সিনেমাতেও খুব একটা দেখা যায়নি তাকে। তাই বলে ভক্তের সংখ্যা কম নয়। বলিউডের বাইরেও তার অসংখ্য ভক্ত রয়েছে। আর খ্যাতি থাকলে বিড়ম্বনাও সহ্য করতে হয় তারকাদের।
পরিনীতি বর্তমানে ‘নামাস্তে ইংল্যান্ড’ শিরোনামে একটি ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন। যেখানে অর্জুন কাপুরের সাথে জুটি বেঁধে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির প্রচারণার জন্য মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হন পরিনীতি ও অর্জুন। যেখানে আকাশি রঙের এক পোশাকে দেখা যায় তাকে। তবে অনুষ্ঠানজুড়ে বেশ অস্বস্তিতে দেখা গেছে তাকে। যার কারণ তার পোশাক। অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই বিষয়টি লক্ষ্য করেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এমনকি পরিনীতির ফ্যান ক্লাবেও এই ছবিগুলো পোস্ট করা হয়। আর সেখানে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ছিল তার পোশাক নির্বাচন নিয়ে। ছবিগুলো নিয়ে ট্রল পর্যন্ত হয়।তবে এতে যে পরিনীতি খেপেছেন তা কিন্তু নয়। বিষয়টি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্তরা আমার সম্পর্কে উদ্বিগ্ন বলেই আমার অস্বস্তি লাগা পোশাকে তাদের খারাপ লেগেছে। ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও খ্যাতি পেয়েছি। আর খ্যাতি থাকলে বিড়ম্বনা থাকাটাও স্বাভাবিক। তবে সবার কাছে একটি অনুরোধ এমনকিছু যেন না করা হয় যা মাত্রাতিরিক্ত হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat