ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৪
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যপ্রাণী অভয়ারণ্যে ৮৭টি হাতির দেহাবশেষ পাওয়া গেছে
আন্তর্জতিক ডেস্ক:-আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ বোতসোয়ানার একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে ৮৭টি হাতির দেহাবশেষ পাওয়া গেছে। হাতি সংরক্ষণবাদী সংস্থা ‘এলিফ্যান্টস উইদাউট বর্ডার্স’ এই ঘটনাকে এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ হাতি শিকারের ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
সংস্থাটি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আকাশ পথে একটি জরিপ করার সময় একটি সংরক্ষিত হাতি অভয়ারণ্যে হাতিগুলোর দেহাবশেষ খুঁজে পাওয়া যায়।
এলিফ্যান্টস উইদাউট বর্ডার্সের মাইক চেজ বিবিসি’কে বলেন, হাতিগুলোর দেহাবশেষ আবিষ্কারের ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত। তাদের দাঁতগুলো খুলে নেওয়া হয়েছে। এলিফ্যান্টস উইদাউট বর্ডার্স অনুসারে, বোতসোয়ানায় আফ্রিকার নিষ্পাদপ প্রান্তরবাসী হাতির বসবাস। দেশটিতে এই জাতীয় হাতির সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। তানজানিয়ার মোট হাতির তিনগুণ এই সংখ্যা এবং দক্ষিণ আফ্রিকার মোট হাতির চেয়ে আট গুণ।চেজ বলেন, শিকাররা এখন বোতসোয়ানার দিকে নজর দিচ্ছে। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় হাতির জনসংখ্যা রয়েছে। আর এখন হচ্ছে শিকারদের জন্য খোলা মৌসুম। বোতসোয়ানার শিকার-বিরোধী ইউনিট মে মাস থেকে বাজেট ঘাটতিতে ভুগছে। দেশটির নতুন প্রেসিডেন্ট মোকগোয়িতসি মাসিসি শপথ গ্রহণের কয়েকদিন পরই তাদের বাজেট কমিয়ে দেওয়া হয়। এরপর থেকে দেশটিতে হাতি শিকারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। -আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat