ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৬
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার নেগরি সেমবিলান রাজ্যে ৬৫ বাংলাদেশিকে উদ্ধার
নিউজ ডেক্স:-মালয়েশিয়ার নেগরি সেমবিলান রাজ্যের বান্দার বারু নিলাই এলাকা থেকে ৬৫ বাংলাদেশিকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। তারা মানবপাচারের শিকার বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি জানান, গত মঙ্গলবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের বাসস্থানে বাংলাদেশিদের উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বেশির ভাগ শ্রমিককে ওই প্রতিষ্ঠানটির কাজে লাগানো হতো। তিন থেকে পাঁচ মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি। তবে তাঁদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত ঋণ দেওয়া হয়েছে।’মুস্তাফার আলি জানান, তদন্তের স্বার্থে অভিবাসন বিভাগ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দুই পরিচালককে আটক করেছে।মহাপরিচালক আরো বলেন, অভিবাসন বিভাগ ৩৭৭টি পাসপোর্ট জব্দ করেছে, যেগুলোর বেশির ভাগই বাংলাদেশি নাগরিকদের। এ ছাড়া চুক্তি, অর্থ পরিশোধের ভাউচার ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগসহ মোট ৬১ ধরনের নথি পাওয়া গেছে।মুস্তাফার আরো বলেন, তদন্তে দেখে গেছে, প্রতিষ্ঠানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি কর্মী নিয়োগের অনুমোদনপত্র নকল করেছে। তিনি জানান, বিষয়টি অভিবাসন আইন, পাসপোর্ট আইন, মানবপাচারবিরোধী আইনের আওতায় তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat