ব্রেকিং নিউজ :
জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহিদুল আলমের জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ
নিউজ ডেস্ক:-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে এই জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৫ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শহিদুল আলমের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ করে তাকে জামিন দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক ও মিথ্যা’ প্রচারের অভিযোগে শহিদুল আলমকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গত ৬ আগস্ট গ্রেপ্তার দেখানো হয়। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এ মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে হাইকোর্টে জামিন আবেদন করেন শহিদুল আলম। সর্বশেষ গত ৭ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে রুল জারি করেন। রুলে, শহিদুলকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এরপর গত ১ নভেম্বর সে রুলের শুনানি নিয়ে জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের এ বেঞ্চ। এরপর শহিদুল আলমের আইনজীবীরা আবেদনটি বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন।সে আবেদনের শুনানি নিয়ে শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্টের এ বেঞ্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat