ব্রেকিং নিউজ :
জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর মাস্টার্স কোর্স চালু করা হবে :বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:-বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর মাস্টার্স কোর্স চালু করবে। আজ বাণিজ্যমন্ত্রী এবং বিএফটিআই’র বোর্ড চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিএফটিআই’র বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। আধুনিক বিশ^ বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ, সেমিনার, মতবিনিময় সভা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে বিএফটিআই। বিএফটিআই’র সভায় বিগত বছরের কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। বিগত এক বছরে বিএফটিআই আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ৮টি প্রশিক্ষণ, ৯টি সেমিনার ও মতবিনিময় সভা এবং ২টি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। বোর্ড সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, শিল্প সচিব মোঃ আব্দুল হালিম, আইসিসিবি’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআই’র চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, এমসিসিআই’র প্রেসিডেন্ট নিহাদ কবীর উপস্থিত ছিলেন।-পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat