ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-০১
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৬ উইকেটে ৩৮২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
নিউজ ডেস্ক:–ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩৮২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ রান নিয়ে দ্বিতীয় খেলা শুরু করেন। সাকিব ৮০ রানে ফিরলেও, উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন মাহমুদুুল্লাহ। তাই দ্বিতীয় দিনের প্রথম সেশনে অবিচ্ছন্নই থাকেন তারা। মাহমুদুল্লাহ ৭৫ ও লিটন ৫৩ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু-কেমার রোচ ২টি করে এবং রোস্টন চেজ-শিরমন লুইস ১টি করে উইকেট নেন। এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান করেছিলো টাইগাররা। দলের পক্ষে সৌম্য সরকার ১৯, মোমিনুল হক ২৯, অভিষেক ম্যাচ খেলতে নামা সাদমান ইসলাম ৭৬, মোহাম্মদ মিথুন ২৯ ও মুশফিকুর রহিম ১৪ রানে করে আউট হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat