ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-১১
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৫
নিউজ ডেস্ক:–ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের ইয়ামুনা নদীতে নৌকা ডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, নৌকাডুবির ঘটনায় পানি থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর প্রদেশের রাজধানী নগরী লক্ষেèৗর প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণের এলাহাবাদ জেলায় কিদগঞ্জে সোমবার সন্ধ্যায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল সন্ধ্যায় ১৪ জনকে বহন করা একটি নৌকা এখানে ইয়ামুনা নদীতে ডুবে যায়। এ মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু হয়। এতে আরো পাঁচজন নিখোঁজ রয়েছে।’ মারা যাওয়া তিনজনই নারী। নিখোঁজদের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এদিকে পুলিশ জানায়, গত রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হলেও আজ সকালে নিখোঁজদের সন্ধানে আবারো অভিযান শুরু করা হয়েছে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat