ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৭
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অরাজক পরিস্থিতি হলে অব্শ্যই সেনাবাহিনী তা প্রতিহত করতে পারবে : শাহাদাত হোসেন চৌধুরী
নিউজ ডেস্ক:–  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘ সশস্ত্রবাহিনী এই নির্বাচনে শুধু স্টাইকিং ফোর্স হিসেবেই থাকবে না, কোন ধরনের অরাজক পরিস্থিতি হলে অব্যশ্যই তা সেনাবাহিনী প্রতিহত করতে পারবে। তিনি বলেন, সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যর্থ হলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্রবাহিনী কাজ করবে।’ শাহাদাত হোসেন চৌধুরী আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদেরএসব কথা বলেন। এ সময় এনআইডি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামও উপস্থিত ছিলেন। পরে মেজর রাজু আহমদ আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে মোতায়েন করা হয়েছে তা মানচিত্রের মাধ্যমে তুলে ধরেন। শেষ মুহূর্তে অনেকেই আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাচ্ছেন এই বিষয়ে কমিশন কি করবে জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘আদালতের আদেশ আমরা মেনে চলবো। শেষ মুহূর্তে সেই রকম যদি আদেশ আসে তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের হেলিকপ্টার স্ট্যান্ডবাই করা আছে। সময়মত নির্ধারিত কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিতে পারবো। অন্যান্য সামগ্রীও পৌঁছে যাবে।’ তিনি বলেন, নির্বাচনে উত্তেজনাকর পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক চাপ ও উত্তেজনা বিরাজ করতে পারে। তিনি জানান, সারাদেশের নির্বাচন তদারকির জন্য নির্বাচন কমিশনে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমে সশস্ত্র বহিনীসহ সব বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। এখান ৩০০ টি আসনে সশস্ত্র বাহিনী থেকে নেয়া এইএফ রেডিও সেটের মাধ্যমে রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ ইতোমধ্যেই স্থাপিত হায়েছে। এখান থেকেই তিনশ’টি আসনের সরাসরি তদারক করা হবে। কোন ধরণের ঘটনা কোন কেন্দ্রে ঘটলে এখান থেকেই সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, ৬টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ইতোমধ্যে পৌঁছে গেছে। এখন চলছে মক ভোটিং। সার্বিক দিক থেকে আমাদের প্রস্তুতি ভাল। পুরো নির্বাচনে প্রায় ৫ লাখের বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। যেসব পাওয়া গেছে সেগুলোর সমাধান আসন থেকে করা হবে, ইসি থেকে নয়। সেখানে এসব ব্যাপারে ১২২টি ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে। তারাই এসব সমস্যার সমাধান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat