ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৭
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
নিউজ ডেস্ক:–  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আজ সকলপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তার মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আসন্ন ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে সহিংসতামুক্ত, ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।’ বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু, নারীসহ সকল বাংলাদেশি নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগে নিরাপদ বোধ এবং আস্থা অনুভব করেন। এতে আরও বলা হয়, ‘সুশীল সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকদেরকে তাদের দায়িত্ব পালনে পূর্ণ সহায়তা দিতে হবে।’ মহাসচিব একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যহত রাখার প্রতিশ্রতি পুনর্ব্যক্ত করেন।- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat