ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৮
  • ২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি: সিইসি
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা। তিনি বলেন, ‘সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।’ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই আশাবাদ ব্যক্ত করেন। ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছে বিএনপি ও বিরোধীপক্ষের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, ‘এটি অবশ্যই ভুল প্রমাণ হবে। আমরা প্রস্তুত, ভোটাররা সবাই উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে।’ তিনি বলেন, নির্বাচনের প্রচারণা আজ শুক্রবার সকাল ৮টা থেকে বন্ধ হয়ে গেছে। এখন যারা প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নিবেন। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নূরুল হুদা বলেন, ‘সবাই যাতে করে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য সকলের জন্য নিরাপত্তা ও নিরাপদ অবস্থান সৃষ্টিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো। দেশবাসী যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে আশাই করবো।’ এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক পরিস্থিতি এবং প্রার্থী, দল, ভোটার ও জনগণের প্রতি সহযোগিতা চেয়ে আগামীকাল শনিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবেন সিইসি খান মো. নূরুল হুদা। এর আগে ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেছিলেন তিনি। চলতি বছর (২০১৮) ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat