ব্রেকিং নিউজ :
ফরাসি আল্পসে তুষারধসে দুই স্কিয়ারের মৃত্যু উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে মাংসের ভেতরে গন্ডারের শিং পাচারের অভিযোগে গ্রেফতার ১ ইরাকের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৬ সেইফার্ট-অ্যালেনের বিশ্ব রেকর্ডে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের বিজয়ের সিনেমা ‘জন নায়াগাণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল
  • প্রকাশিত : ২০১৯-০১-০১
  • ২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় ৭৫ জনের মৃত্যু
আন্তর্জতিক ডেস্ক:- ফিলিপাইনে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় ৭৫ জন মারা গেছে এবং আরো ১৬ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা সংস্থার হাল নাগাদ প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক এ দুর্যোগে প্রাণহানির পাশাপাশি ১২ জন আহত হয়েছে এবং এতে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে। ফিলিপাইনের মধ্য ও উত্তরাঞ্চলে গত ২৯ ডিসেম্বর আঘাত হানা এ প্রাকৃতিক দুর্যোগে সেখানকার ৪শ’ ৫৭ গ্রামের ৪৫ হাজারের বেশি পরিবারের প্রায় এক লাখ ৯২ হাজার লোক ক্ষতির শিকার হয়েছে। সংস্থার মুখপাত্র ইদগার পোসাদাস জানান, এ দুর্যোগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বিকল এলাকায় ৫৯ জন, ইস্টার্ন ভিসায়াস এলাকায় ১৩ জন ও পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় ৩ জন প্রাণ হারায়। পোসাদাস আরো জানান, এদের অধিকাংশ ভূমিধসে চাপা পড়ে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat