ব্রেকিং নিউজ :
ফরাসি আল্পসে তুষারধসে দুই স্কিয়ারের মৃত্যু উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান থাইল্যান্ডে মাংসের ভেতরে গন্ডারের শিং পাচারের অভিযোগে গ্রেফতার ১ ইরাকের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৬ সেইফার্ট-অ্যালেনের বিশ্ব রেকর্ডে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের বিজয়ের সিনেমা ‘জন নায়াগাণ’ নিয়ে নতুন সিদ্ধান্ত টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল
  • প্রকাশিত : ২০১৯-০১-০৪
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লা লিগায় ভিয়ারিয়ালের কাছে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ
স্পোর্ট ডেস্ক:- লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এগিয়ে যায় ভিয়ারিয়াল। পরে করিম বেনজেমা ও রাফায়েল ভারানের গোলে এগিয়ে যায়। শেষদিকে আবার গোল খেলে ম্যাচটি ২-২ সমতা নিয়ে শেষ হয়। বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামে রিয়াল। ম্যাচের চতুর্থ মিনিটেই কোনাকুনি শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কাসোরলা। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লুকাস ভাসকেসের বাড়ানো বল হেডে জালে পাঠান করিম বেনজেমা। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রসের ফ্রি-কিকে হেডে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রেখেছিল দলটি। কিন্তু ম্যাচের ৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি কাসোরলা। ফলে ২-২ সমতা নিয়ে ম্যাচটি শেষ হয়। ১৭ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ‍ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat