ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-০৫
  • ২৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিপিএলের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে শুভ সূচনা করলো চিটাগং
স্পোর্ট ডেস্ক:- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে শুভ সূচনা করলো চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহিমের চিটাগং ৩ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুরকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি রংপুরের। চিটাগং-এর দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসার রবি ফ্রাইলিংকে বোলিং তোপের সাথে অন্যান্য বোলারদের নৈপুণ্যে ৩৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে রংপুর। রংপুরের মেহেদি মারুফ ১, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস-উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন শূন্য, দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ ৭, ইংল্যান্ডের বেনি হাওয়েল ৮, ফরহাদ রেজা ৩ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২ রান করে ফিরেন। এরপর দলকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন ইংল্যান্ডের রবি বোপারা ও সোহাগ গাজী। অষ্টম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তারা। ১০ রানের ব্যবধানে এই দু’জন বিদায় নিলে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৯৮ রান পর্যন্ত যেতে সক্ষম হয় রংপুর রাইডার্স। বোপারা ৩টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৪৪ ও গাজী ২১ রান করেন। রংপুরের বোপারা-গাজীই শুধুমাত্র দু’অংকের কোটা স্পর্শ করেন। চিটাগং-এর ফ্রাইলিংক ১৪ রানে ৪ উইকেট, আবু জায়েদ-নাইম হাসান ২টি করে উইকেট নেন। জবাবে ভালো শুরু করতে পারেনি চিটাগংও। ১৯ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনার আফগানিস্তানের আহমেদ শেহজাদ ও অধিনায়ক মুশফিকুর শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে জয়ে পথে রাখেন। তবে দলীয় ৫১ রানে শেহজাদের ফিরে যাবার পর দ্রুত আর দুই উইকেট হারায় চিটাগং। শেহজাদ ২৭, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৩ ও মোসাদ্দেক হোসেন ২ রান করে ফিরেন। এক পর্যায়ে ৬২ রানে ৫ উইকেট হারায় চিটাগং। এ অবস্থায় দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন মুশফিক ও নাইম হাসান। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। ৮৫ রানের মধ্যে ফিরে যান দু’জনই। মুশফিক ২৫ ও নাইম ১০ রান করে ফিরেন। এসময় হাতে ৩ উইকেট নিয়ে জয় থেকে ১৪ রান দূরে দাঁড়িয়ে চিটাগং। বল বাকী ছিলো ২০টি। অষ্টম উইকেটে ফ্রাইলিংক-সানজামুল প্রয়োজনীয় রান তুলে দলের জয় নিশ্চিত করেন। ফ্রাইলিংক ১টি চারে ১০ বলে অপরাজিত ১২ ও সানজামুল অপরাজিত ৭ রান করেন। রংপুরের মাশরাফি ২৪ রানে ২ উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর : রংপুর রাইডার্স : ৯৮/১০, ২০ ওভার (বোপারা ৪৪, গাজী ২১, ফ্রাইলিংক ৪/১৪)। চিটাগং ভাইকিংস : ১০১/৭, ১৯.১ ওভার (শেহজাদ ২৭, মুশফিক ২৫, মাশরাফি ২/২৪)। ফল : চিটাগং ভাইকিংস ৩ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : রবি ফ্রাইলিংক(চিটাগং ভাইকিংস)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat