ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-০৭
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আরব লিগে যোগ দিতে পারে সিরিয়া: তিউনিশিয়া
নিউজ ডেস্ক:–শিগগিরই আরব লিগে যোগ দিতে পারে সিরিয়া, এমনটাই জানিয়েছে তিউনিশিয়া। তিউনিশিয়ার প্রসিডেন্টের উপদেষ্টা লাজহার আল-কোরাভি আল-চাবি বলেছেন, সিরিয়াকে আরব লিগের সদস্য পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। রবিবার তিনি এসব কথা বলেন।
লেবাননের রাজধানী বৈরুতে লাজহার আল-কোরাভি বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ সিরিয়ায় কয়েকটি আরব দেশ তাদের দূতাবাস চালু করার পর দামেস্ককে আবার সদস্য পদ ফিরিয়ে দেয়ার বিষয়ে ২২ সদস্যের আরব লীগের ভেতরে বেশ কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে।
এসময় তিনি আরো বলেন, সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়। কোনোভাবেই সিরিয়া আর আরব লিগের বাইরে থাকতে পারে না। ২০১১ সালে সিরিয়ার বিরোধীদলের বিক্ষোভের ওপর দমনপীড়ন চালানোর অজুহাত তুলে আরব লিগ থেকে সিরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়েছিল। ২২টি আরব রাষ্ট্রের জোট নিয়ে আরব লিগের পরবর্তী সম্মেলন আগামী ১৯ ও ২০ জানুয়ারি বৈরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat