ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-১৮
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিয়ে করাটাই তো আমার জীবনের মূল লক্ষ্য না
বিনোদন ডেস্ক:-প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াতের নতুন চলচ্চিত্র। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। প্রজাতন্ত্র দিবসের আগের দিন মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ও বিতর্কিত ছবি ‘মণিকর্ণিকা’।
এই ছবিটি শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়েছে। কিন্তু ট্রেলার মুক্তি থেকেই ‘ভারত’ গানটি রয়েছে দর্শক-শ্রোতাদের মুখে মুখে। তবে ছবির গল্প যাই হোক না কেন, হৃত্বিকের সাথে প্রেম বিচ্ছেদের পর কঙ্গনার এই ছবির সাফল্যের দিকে অনেকেই তাকিয়ে রয়েছেন।
এদিকে প্রতিনিয়তই ছবি ও ব্যক্তিজীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন কঙ্গনা। হৃত্বিকের সাথে বিরোধে জড়ানো প্রসঙ্গে আর কোনো কথা বলতে না চাইলেও বলিউডে সমসাময়িকদের বিয়ের খবরের জের ধরে কঙ্গনার কাছে যখন জানতে চাওয়া হয় যে, আপনি কবে বিয়ে করছেন? এর জবাবে কঙ্গনা বলেন, ‘বিয়ে করাটাই তো আমার জীবনের মূল লক্ষ্য না। আর এই কাজটিই নারী জীবনের একমাত্র সাফল্য হতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat