ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ২৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক:– নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী জামিরুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা পৌনে ১ টার দিকে জমিরুলের বাড়ির পাশে বিরোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জমিরুল উপজেলার বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীরা জানায়, বেলা পৌনে ১ টার দিকে জমিরুল তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ‘কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat