ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের ন্যায্য মজুরি ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিল্পপতিদের প্রতি আহ্বান পরিকল্পনা মন্ত্রীর
নিউজ ডেস্ক:–পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশের শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত তৈরিপোশাক শিল্প পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মন্ত্রী বলেন, শ্রম রপ্তানি করে বাংলাদেশ ভাগ্যের চাকা ঘুরিয়েছে। সুতরাং এ বাজারগুলো ধরে রাখার জন্য বর্তমান সরকার সকল প্রকার সহায়তা দিয়ে যাবে। এটা আমাদের দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের প্রতিশ্রুতি। এম এ মান্নান বলেন, বাংলাদেশ বিশ্বে একটি উদীয়মান, পরিবর্তনশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি সম্ভব হয়েছে সকলের পরিশ্রমের ফলে। পোশাক খাতের যেসব সমস্যা আছে, সেগুলো সমাধান করা হবে বলে মন্ত্রী জানান। বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সভাপতি আব্দুর কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোঃ ইকবাল। এ প্রদর্শনীতে ২৪টি দেশের ৫১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat