ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২১
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় আগুনে পুড়লো ৭২টি বস্তিঘরসহ অর্ধশত জুটের গোডাউন
নিউজ ডেস্ক:–নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় সোমবার ভোরে আগুন লেগে ৭২টি বস্তিঘর ও অর্ধশত জুটের গোডাউন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার ভোর ৩টার দিকে চাঁদমারী এলাকার একটি গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বস্তিঘর ও গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা কয়েকশত ফুট উপরে উঠে যায়। বস্তিবাসীর চিৎকারে আশপাশের লোক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।পরে দমকল বাহিনীকে খবর দিলে হাজিগঞ্জ, ডেমরা ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ৮ ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে কয়েক কোটি টাকার জুট সামগ্রী আগুনে পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat