ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২২
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে শোক প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট সংগীতজ্ঞ এবং বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা যুদ্ধের পাশাপাশি সংগীতাঙ্গনে বুলবুলের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ‘তার ইন্তেকালে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকারকে হারালো’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলের ইন্তেকালে দেশের সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বুলবুল তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পদক লাভ করেন। এছাড়াও তিনি সম্মানজনক আরো অনেক পদকে ভূষিত হন। আজ সকালে তিনি রাজধানীর আফতাবনগরের বাসায় ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat