ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৩
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে বিদায় সংবর্ধনা প্রদান
নিউজ ডেস্ক:–মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (সরকারের যুগ্মসচিব) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কামরুন নাহার, প্রাক্তন সিনিয়র সচিব নাছিমা বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মাহমুদা শারমীন বেনু, বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) কাজী রওশন আরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এডভোকেট অধ্যাপক মমতাজ বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব মোঃ আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি বলেন, নারী ও শিশুর উন্নয়নে সব সময় সরব থাকব। দেশ ও জনগণের কাছ থেকে পেয়েছি অনেক। পাওয়া নিয়ে এখন ভাবি না। কী দেওয়া যায় তাই নিয়ে ভাবছি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কামরুন নাহার বলেন, শাসন নয় ভালবাসা দিয়ে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমকে বেগবান করব এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে সারা জীবন কাজ করে যাব। নাছিমা বেগম বলেন, মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান হয়েছে এবং উন্নয়নের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat