ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি,একই পরিবারের ৩ জন নিহত
নিউজ ডেস্ক:–কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে এক শিশু। শুক্রবার গভীর রাতে তৈলঘাট বরাবর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাতেই রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) লাশও উদ্ধার হয়েছে। তবে রোজিনার শিশু সন্তান আবিদ (৫) এখনো নিখোঁজ। সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, মানিক-৩ নামে একটি লঞ্চের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী খেয়া নৌকাটি ডুবে যায়। উদ্ধারকৃত লাশ স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat