ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারির মধ্যেই দেশে ফিরছেন হুসেইন মুহম্মদ এরশাদ : মো. মসিউর রহমান রাঙ্গা
নিউজ ডেস্ক:–জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‌‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। আশা করি, ৩০ জানুয়ারির মধ্যে তিনি দেশে ফিরবেন।’ শনিবার রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।’ মসিউর রহমান রাঙ্গা আশা প্রকাশ করে বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মধ্যে ফিরে এসে আবারও জাতীয় পার্টির হাল ধরবেন। আবারও নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারণ মানুষের জন্য।’ তিনি বলেন, ‘আল্লাহর হুকুমেই হুসেইন মুহম্মদ এরশাদ তিনবার কাবা শরিফ এবং রাসূলের (স.) রওজা মোবারকের কাছে গিয়ে জিয়ারত করেছেন।’ জানা গেছে, ৮৮ বছর বয়সী হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। পাশাপাশি যকৃতের জটিলতায়ও ভুগছেন তিনি। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর দলে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠার মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। ভোটের আগে সিঙ্গাপুর থেকে ফেরেন তিনি। নির্বাচনে রংপুর-৩ আসনে বিজয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হুইল চেয়ারে চড়ে সংসদ ভবনে গিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat