ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দিল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল
প্রবাস ডেক্স:- বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক গতকাল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান দুই পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। ক্যাপ্টেন আব্দুল্লাহ তার যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে এই সম্মানজনক পদ লাভ করেন। অন্য পুলিশ কর্মকর্তা সাঈদ আলী সম্প্রতি সাবওয়ে স্টেশনে একাই পাঁচজন দুষ্কৃতকারীকে প্রতিহত করে পুলিশ ডিপার্টমেন্টের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে ব্রুকলিন ব্যুরো সাউথ পেট্রোলের নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি চিফ চার্লস শল (Deputy Chief Charles Scholl, Executive Officer of Patrol Borough Brooklyn South), বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর সভাপতি সুজাত খান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বাপার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মাসুদ বলেন, আমার প্রত্যাশা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিসহ সারা বিশ্বের সকল প্রবাসী বাঙালি সম্প্রদায়ের বেড়ে উঠা নতুন প্রজন্ম ক্যাপ্টেন আব্দুল্লাহ ও অফিসার সাঈদ আলীর সাফল্যে অনুপ্রাণিত হবে। তারা মেধা ও জ্ঞানের চৌকর্যে উজ্জীবিত হয়ে বিশ্বে স্ব স্ব দেশ ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকবৃন্দ ছাড়াও মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat