ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাত্রলীগই বিজয়ী হবে : তোফায়েল আহমেদ
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বাংলাদেশ ছাত্রলীগ ১১ মার্চের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। ডাকসু’র সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেন, ‘আমি বিশ্বাস করি ডাকসু নির্বাচনে ছাত্রলীগ জয়লাভ করবে। কারণ এখন তারা ঐক্যবদ্ধ রয়েছে। তারা ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দান করেছে।’ তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বাধীন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন। তোফায়েল বলেন, বঙ্গবন্ধু স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে দারিদ্র্যতার মূলোৎপাটন করবেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সমাবেশে সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সমাবেশে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব ও পুরানা পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat