ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস এ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে
নিউজ ডেস্ক:–প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ রোববার সকালে গণভবনে নৌবাহিনীর প্রধান এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস এ্যাডমিরাল-এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে ভাইস এ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।’ তিনি বলেন, অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক (বিসিজি) রিয়ার এ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে নতুন নৌবাহিনী প্রধান নিয়োগ করা হয়েছে। তিনি গত ২৬ জানুয়ারি অবসরে যাওয়া সাবেক নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন। প্রতিরক্ষা মন্ত্রনালয় গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ি, আজ ভাইস এ্যাডমিরাল হিসাবে পদোন্নতি প্রাপ্ত, তৎকালিন রিয়ার এ্যাডমিরাল, এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর নিয়োগ ২৬ জানুয়ারি বিকাল থেকে কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat