ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৯
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ শতাংশ লোক আশাবাদী
নিউজ ডেস্ক:–  দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ শতাংশ লোক আশাবাদী। গবেষণা ও যোগাযোগ কৌশল উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’-এর জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘একাদশ জাতীয় সংসদ’ সংক্রান্ত এই জরিপের ফলাফল উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট গবেষক ড. আবুল হাসনাত মিল্টন। দুই হাজার ১১২ জন মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর টেলিফোনের মাধ্যমে এই জরিপ করা হয়। এর মধ্যে এক হাজার ৪৭৬ জন জরিপে সাড়া দেন। জরিপ অনুযায়ী সাড়া প্রদানকারীদের ৭৯ দশমিক ৫৪ শতাংশ লোক গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেয়া লোকদের মধ্যে মোট এক হাজার ৪৭ জন জানান, তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। ৬৮ দশমিক ৪২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা মনে করেন এই ভোট সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। ২৪ দশমিক ৮ শতাংশ মনে করেন এই ভোট মাঝারি ধরনের গ্রহণযোগ্য হয়েছে। ৯৭ দশমিক ৯৪ শতাংশ ভোটার নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গবেষক ও অনুষদ সদস্য কাজী আহমেদ পারভেজ, কলরেডির চীফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম, কলরেডির গবেষণা বিষয়ক সমন্বয়ক মো. মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat