ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোর্সিকায় বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ নিহত ২, আহত ৫
আন্তর্জতিক ডেস্ক:- কোর্সিকার রাজধানী বাস্তিয়ার এক ভবনে বুধবার বন্দুকধারীর হামলায় একজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। পরে হামলাকারীও আত্মহত্যা করে। সে ওই ভবনেই থাকতো। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্তানার বলেন, পুলিশের এলিট ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে মৃত অবস্থায় দেখতে পায়। প্যারিসে জাতীয় পরিষদে তিনি বলেন, ‘হামলাকারী আত্মহত্যা করেছে।’ কর্তৃপক্ষ এই ঘটনার সাথে সন্ত্রাসবাদের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। অপরাধের আরো রেকর্ড থাকা এ হামলাকারী দুপুর বেলা ওই ভবন ও রাস্তায় গুলি চালায়। কাস্তানার বলেন, ‘ওই পুলিশ সদস্য হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। স্থানীয় প্রসিকিউটর ক্যারোলিন থারোট বলেন, এ হামলার ঘটনায় ‘মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন।’ নিহত ব্যক্তি স্থানীয় গণপূর্ত কর্মকর্তা ছিলেন। হামলাকারীর বয়স ষাটের কোঠায়। তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে। এর আগে অস্ত্র রাখার দায়ে দু’টি মামলায় তার সাজা হয়। ওই এলাকার এক মুখপাত্র বলেন, সে স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে রাস্তায় নেমে গুলি করতে থাকে। এরপর সে আবার তার বাসভবনে ফিরে যায়। ঘটনার সময় পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। হামলার সময় বেশ কয়েকজন বাসিন্দা ওই ভবনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat