ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-০১
  • ২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহ্বান চীফ হুইপের
নিউজ ডেস্ক:–জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের বিশ্বাস তারা (ঐক্যফ্রন্ট) সংসদের কাজে অংশগ্রহণ করবেন।’ আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘জাতীয় ঐক্য ফ্রন্টের সংসদ সদস্যদের সংসদে আনার ব্যবস্থা করা হবে কি না’- এমন প্রশ্নের জবাবে চীফ হুইপ বলেন, “এটা ঐক্য ফ্রন্টের একটি রাজনৈতিক কৌশল। তবে এখনো তাদের হাতে ৯০ দিন সময় রয়েছে। সংসদে আসার জন্য আমরা বারবার তাদেরকে আহবান জানাচ্ছি। আমাদের বিশ্বাস তারা সংসদের কাজে অংশ গ্রহণ করবে।” তিনি আরো বলেন, জনগণ যাদের ভোট দিয়েছে, সেখানে যদি তারা না আসে তাহলে ভোটের মূল্যায়ন করা হবে না। চীফ হুইপ আরো বলেছেন, ‘আমি সরকার দলীয় এমপি। আমার সংসদকে কার্যকর করার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুব্যবস্থা করবো। প্রধানমন্ত্রী গণভবনে তাদেরকে দাওয়াত দিয়েছেন। আমার বিশ্বাস, তারা এ দাওয়াতে আসবেন এবং তারা সংসদে এসে সংসদকে আরো কার্যকর করবেন।’ এসময় হুইপ মোঃ আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat