ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ অস্তিত্বের লড়াইয়ে ঢাকা ডায়নামাইটস
স্পোর্ট ডেস্ক:-আকাশে উড়ছিল যেন ঢাকা ডায়নামাইটস। মনে হচ্ছিল, সবার আগে এবার বিপিএলের সেরা চার নিশ্চিত করে ফেলবে এই তারকাখচিত দলটি। সেই ঢাকারই এখন কী দুর্ভাগ্য! টানা ৫ ম্যাচ হেরে ঢাকা এখন খাদের কিনারে দাঁড়িয়ে। গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরে গেছে দলটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এই টানা ৫ পরাজয়ের ফলে এখন ঢাকাকে শেষ ম্যাচ জিততেই হবে সেরা চার খেলতে হলে। ঢাকার এখন ১১ ম্যাচে পয়েন্ট ১০। এখন তারা আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। এই তালিকার ৪ নম্বরে থাকা রাজশাহীর পয়েন্ট ১২ ম্যাচে ১২। আজকে ঢাকার শেষ ম্যাচ খুলনা টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচে ঢাকা হারলে কোনো হিসাব নেই। সরাসরি বাদ পড়বে তারা। সে ক্ষেত্রে সেরা চারে চলে যাবে রাজশাহী। আর আজকের ম্যাচে ঢাকা জিতলে রাজশাহীর সাথে পয়েন্ট সমান হবে। পয়েন্ট সমান হলে অবশ্য ঢাকা এগিয়ে থাকবে। কারণ, নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে দু’দলের মুখোমুখি লড়াইয়ের ফল। মুখোমুখি ২ ম্যাচে একবার ঢাকা জিতেছে, একবার রাজশাহী। ফলে এভাবে কোনো দল এগিয়ে থাকছে না। তখন আসবে রানরেটের প্রশ্ন। রানরেটে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে আছে ঢাকা। রাজশাহীর রানরেট -০.৫১৮। অন্যদিকে ঢাকার রানরেট +০.৮৬৪। ফলে আজ খুলনার বিপক্ষে জিতলেই সেরা চারে যাচ্ছে ঢাকা। গতকাল ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বললেন, ‘আমরাশুরু করেছিলাম খুব ভালো। শেষ পর্যায়ে এসে আমরা খুব বাজেভাবে কয়েকটা ম্যাচ হেরে গেছি। কালকে (আজ) একটা ম্যাচ আছে, যদি আমরা ভালো করতে পারি, হয়তো বা একটা সুযোগ আসবে আমাদের জন্য সুপার ফোরে যাওয়ার।’ আজ ভয়াবহ চাপ নিয়েই খেলতে হবে সোহানদের। আর এই চাপটাকে জয় করার চ্যালেঞ্জটা নিচ্ছেন তারা। অন্তত তেমনই বললেন সোহান, ‘আমরা শেষ যে চার-পাঁচটা ম্যাচ খেলেছি, প্রতিটাই চাপের ছিল। এবং যখন শুরু করেছি ওই সময়ও চাপের ছিল। ক্রিকেট আসলে চাপ ছাড়া খেলা যায় না। এটা কোনো অজুহাত না যে আমরা চাপের জন্যই এই অবস্থা। আসলে আমাদেরই ভুলের কারণেই আমরা এই সিচুয়েশনে রয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat